শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৩:৫৮ পিএম, ২০২০-১০-০৬
লোহাগাড়া উপজেলায় ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা। গত ৪ অক্টোবর প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীদের পোষ্টার-ব্যানারে ছেঁয়ে গেছে নির্বাচনী এলাকা, চলছে মাইকিংও। সচেতন মহলের মতে প্রচার-প্রচারণায় নির্বাচনী আচারণবিধি উপেক্ষা করা হচ্ছে। উপজেলা সদর লোহাগাড়া, আমিরাবাদ ও আধুনগর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর।
জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে জোর প্রতিদ্বন্ধিতায় রয়েছেন, লোহাগাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন (লাঙ্গল), বিএনপি মনোনীত প্রার্থী খোরশেদ আলম সিকদার (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরী (আনারস)।
আমিরাবাদ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এসএম ইউনুচ (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুুরুল আবছার (হাতপাকা), স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরী (মোটর সাইকেল), মাহ্মুদুল হক পেয়ারু (টেবিল ফ্যান) ও আব্দুল মালেক (আনারস)।
আধুনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল কবির (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আবু নাছের চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আইয়ুব মিয়া (টেবিল ফ্যান), মাহমুদুল হক (সিএনজি অটোরিক্সা) ও মোহাম্মদ নাজেম উদ্দিন (আনারস)।
লোহাগাড়ায় উক্ত ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। মাঠ দাপাচ্ছেন চেয়ারম্যান, সংরক্ষিত আসনে (মহিলা সদস্য) ও সাধারণ আসনে সদস্য পদে প্রার্থীরা। অভিযোগ উঠেছে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এসএম ইউনুচের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited